বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান আইন-বিধি মেনেই: দুদক সচিব এক দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল: সংসদে সেতুমন্ত্রী হরমুজ প্রণালীর কাছে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন

৬ ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চায় এন্টি-টেরোরিজম ইউনিট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পলাতক ছয় ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।

তারা হলেন- আ. রহমান, শিবলী আহম্মেদ, মো. আবু জায়িদ, মো. ইমাদুল আমিন, মো. ফয়সাল ও হাফিজ আল রাজি। তারা সবাই হিযবুত তাহরীরের সদস্য বলে

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ আহবান জানিয়েছে। তবে যে ছয়জনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় এটিইউ।

পলাতক এই ছয়জনকে ধরিয়ে দিতে সহায়তাকারীরা ‘ইনফরম এটিইউ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে তথ্য পাঠাতে পারবেন। সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটিইউ।

এতে আরও বলা হয়, ২০২০ সালে হিজবুতের বেশ কিছু সক্রিয় সদস্য অনলাইনে সমাবেশ করেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। তাদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

কিউএনবি/বিপুল/১৬.১১.২০২২/ রাত ৯.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit