বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে উত্থাপন

মনিরামপুরে রুগ্ন গাভীর মাংসের রমরমা ব্যবসার অভিযোগ,হাতেনাতে আটক ১

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে রোগাক্রান্ত ও গর্ভবতি গাভীর মাংসের রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেডের বিরুদ্ধে। ফলে হাতেনাতে ধরা পড়ে খুচরা ব্যবসায়ী ও জনতার তোপের মুখে পড়েন পাইকারী মাংস ব্যবসায়ী আলমগীর হোসেন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে পৌর শহরের মুরগিহাটা জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। অপরদিকে অভিযোগ রয়েছে স্থানীয় একটি চক্রকে ম্যানেজ করে পাইকারী মাংস ব্যবসায়ী আলমগীর দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকান্ড চালিয়ে আসছে। আর এ বিষয়টি জানাজানি হলে জনমনে ব্যাপক মিশ্র প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানাযায়, উপজেলার কুয়াদা বাজারে আলমগীর ও তার লোকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কমমূল্যে রোগাক্রান্ত ও গর্ভবতী গাভী কিনে রাতের আধারে জবাই করে তা এড়ে গরুর মাংস হিসেবে বিক্রী করে আসছিল। শুধু রোগাক্রান্ত অথবা গর্ভবতী গাভী নয়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চোরাই গরু কিনেও খুচরার পাশাপাশি রিতিমত পাইকারী ব্যবসা শুরু করে। এ কর্মকান্ড করতে গিয়ে আলমগীর ইতিপূর্বে যশোর কোতয়ালী থানা পুলিশের হাতে ধরা পড়ে। ফলে সেখান থেকে মুক্ত হয়ে আলমগীর মনিরামপুর পৌরশহরের মুরগিহাট জামে মসজিদের পাশে নতুন করে আস্তানা গড়ে তোলে।

অভিযোগ রয়েছে আলমগীর মনিরামপুরেও একই ধরনের কর্মকান্ড চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে আলমগীরের পাইকারী দোকানের সামনে হাজির হন খুরচা মাংস বিক্রেতারা। এসময় খুচরা মাংস বিক্রেতা বাবর আলী ও রেজাউল ইসলামসহ স্থানীয়রা রোগাক্রান্ত গাভীর মাংস সহ হাতেনাতে ধরে ফেলেন তাকে। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আলমগীরের মাংসের দোকান বন্ধ করে দেন। খুচরা মাংস বিক্রেতা বাবর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ ক্রেতারা অন্ধবিশ্বাসে তাদের নিকট থেকে মাংস কিনে থাকেন। অথচ প্রতিদিন এড়ে গরুর পরিবর্তে পাইকারী ব্যবসায়ী আলমগীর রোগাক্রান্ত গর্ভবতী গাভী জবাই করে তাদের কাছে মাংস বিক্রি করে থাকেন। মাংস ক্রেতা আব্দুর রহিম জানান, বাজার মূল্যের চেয়ে আলমগীর প্রতিকেজি ৫০ টাকা কম মূল্যে বিক্রি করে আসছিল।

ফলে তিনিও তারও নিকট থেকে মাংস কেনেন। স্থাণীয় সিদ্দিকুর রহমান জানান, এ ধরনের প্রতারনার জন্য অসাধু ব্যবসায়ী আলমগীরের সাজা হওয়া উচিত। তবে আলমগীর হোসেন এ অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে পরিকল্পীতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি, তবে বিষয়টি গোপনে খতিয়ে দেখে জনস্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit