শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নিতে পারি না’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে সতর্ক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দেশের আত্মমর্যাদার প্রশ্নে আমরা কাউকে ছাড় দেব না।

আজ বুধবার (১৬ নভেম্বর) মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় তিনি আরো বলেন, আগামীতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা পৃথিবীর সবার কাছে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। সংবিধানের অনুচ্ছেদের ১২৬-এ স্পষ্টভাবে বলা আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তাকে সহযোগিতা করবে ডিসি, এসপিসহ সরকারের সব শাখা। নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০১৩ ও ২০১৪ সালে আন্দোলন করেছে। তারা যতই আন্দোলন-সংগ্রাম করুক আমরা তাদের সেই আন্দোলন মোকাবেলা করেই এ পর্যায়ে এসেছি। আগামীতেও তাদের আন্দোলনে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। ’

দুর্ভিক্ষ নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। মানুষ বেড়েছে, জমি বাড়েনি। মানুষ বেড়ে এখন ১৭ কোটি হয়েছে। তাই একটু কষ্ট হতে পারে। আমাদের দেশের কৃষকরা অনেক সংগ্রামী ও পরিশ্রমী। তারা ধান লাগিয়েছে। এই বছরে প্রথম দিকে বৃষ্টিপাত না হলেও পরে বৃাষ্টিপাত হয়েছে। ধানের ফলনও ভালো হয়েছে। তবে বৃষ্টিপাত না হওয়ার কারণে নিচু এলাকাগুলোতেও ধান চাষ হয়েছে। আমাদের ফলন এবং উৎপাদন বেড়েছে। ’ 

ডলার সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘ডলার সংকট এখন আন্তর্জাতিক সংকট। সারা পৃথিবীব্যাপী ডলার সংকট দেখা দিয়েছে। ইংল্যান্ডের মতো দেশের অর্থনীতি ডলারের ওপর নির্ভরশীল। সেখানেও এখন ডলার সংকট। আমরা তো গরিব দেশ। এই সংকট কাটিয়ে উঠতে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। বর্তমান সরকার চেষ্টা করছে এই ডলার সংকট কাটিয়ে ওঠার। ’ 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ কৃষি মন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit