রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যা নিয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমনের সঙ্গে  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক করেছেন। শুক্রবারের (২৭ মার্চ) এই বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। 

এ বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিদলে ছিলেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ, প্রেসিডেন্টের দপ্তরের প্রথম উপপ্রধান সেরহি কিসলিৎসিয়া, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি হনাতভ, সৌদি আরবে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আনাতোলি পেত্রেঙ্কো এবং উপ-সচিব দাভিদ আলোইয়ান।
অন্যদিকে সৌদি পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাঈদ বিন মোহাম্মদ আল-আইবান, পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুররহমান আল-ফাদলি, গোয়েন্দা সংস্থার প্রধান খালিদ বিন আলী আল-হুমাইদান এবং ইউক্রেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতমোহাম্মদ আল-বারাকাহ। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit