শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : ঈদুল ফিতরের ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ, অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিতে দেখা গেছে।

শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে নেমেই ব্যস্ত হয়ে পড়ছেন ফিরতি যাত্রীরা। কেউ রিকশা, কেউ বাস কিংবা রাইড-শেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। প্ল্যাটফর্মগুলোতে লাগেজ হাতে ক্লান্ত কিন্তু স্বস্তির হাসি মুখে ঘরে ফেরা মানুষের ভিড় চোখে পড়ে।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যাত্রীর চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে ট্রেনগুলো স্টেশনে সময়মতো পৌঁছানোয় ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পারছেন যাত্রীরা।

টিকিট পেতে কষ্ট আর অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। রংপুর থেকে আসা রেজা কিবরিয়া বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছি। আবারও কর্মময় জীবন শুরু হবে। যে কয়টা দিন পরিবারের সঙ্গে ছিলাম বেশ আনন্দেই কেটেছে।

আরেক নারী যাত্রী বলেন, ‘শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সঙ্গে ঈদ করেছি। সময়মতো ট্রেন ছেড়েছে, আবার সময়মতো পৌঁছালাম। এখন একটা সিএনজিচালিত রিকশা নিয়ে বাসায় পৌঁছাব।’

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সময়মতো সবগুলো ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের কোনো ভোগান্তি নেই। সবাই স্বস্তিতে আসতে পারছেন৷ স্টেশন এলাকার সার্বিক পরিবেশ সুন্দর আছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রেলের কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছেন।

এদিকে, স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে আগামী কয়েকদিন ঢাকামুখী মানুষের এই চাপ অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit