শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

২ দিনে সাগরে সৃষ্টি হতে পারে ‘লঘুচাপ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : আগামী দুইদিনে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ভোরে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী দু’দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর বর্ধিত উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit