শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সারা আলির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন ক্রিকেটার শুভমান গিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : সারা আলী খান, বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম। এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছেন এই অভিনেত্রী। তার আরও পরিচয় হল- তিনি বলিউডের প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা। সিনেমায় নাম লেখানোর আগে থেকেই ব্যক্তিগত নানা কারণে আলোচনায় ছিলেন সারা।

‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।

সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সারা আলী খান। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে ডিনার করতে দেখা যায়। এরপর একটি হোটেলে একসঙ্গে ফ্রেমবন্দি হন এই যুগল। যার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে নানা ফিসফাঁস চললেও মুখে কুলুপ এঁটেছিলেন শুভমান-সারা। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন শুভমান।

পাঞ্জাবি একটি চ্যাট শোয়ে উপস্থিত হয়েছিলেন শুভমান গিল। এসময় উপস্থাপক সোনম বাজওয়া প্রশ্ন করেন, আপনার দৃষ্টিতে বলিউডের ফিটেস্ট অভিনেত্রী কে? জবাবে শুভমান বলেন—‘সারা’। তারপরই সঞ্চালক প্রশ্ন ছুড়ে দেন—আপনি কি সারা আলী খানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন? উত্তরে শুভমান বলেন, “সম্ভবত।”

শুভমানের এমন উত্তরে তৈরি হয় দ্বিধা। সঞ্চালক ফের জানতে চান, আসলে সত্যিটা কি? শুভমান বলেন, “আমি সত্যিটাই বলে দিয়েছে। সম্ভবত, সম্ভবত না।”

সারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়ায় একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় পর্দায় হাজির হবেন সারা। এছাড়া করন জোহরের দুই সিনেমায় দেখা যাবে তাকে। সূত্র: এনডিটিভিহিন্দুস্তান টাইমসজিনিউজইন্ডিয়ান এক্সপ্রেস

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit