শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও নিকাহ্ রেজিস্ট্রার গণের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাণীনগর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। এ সময় তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে সব সময় সবাইকে সচেতন থাকতে বলা হয়। তারপরেও অনেকেই গোপনে বাল্যবিয়ে দেন। আবার কিছু চক্র অর্থের লোভে বিভিন্ন কৌশলে বাল্যবিবাহ রেজিস্ট্রী করে আসছেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে এই উপজেলায় অনেক বাল্যবিয়ে বন্ধও করেছি।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও যদি নাবালক মেয়েকে বাল্যবিয়ে দেয় ও কোন কাজী যদি সেই বাল্যবিয়ে রেজিস্ট্রী করেন এবং বাল্যবিয়ে দিতে যদি কেউ কোনরকম সহযোগীতা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় উপজেলার ইউ.পি চেয়ারম্যানগণ, নিকাহ্ রেজিস্ট্রার ও স্থানীয় গন্যম্যান্য ব্যক্তি বর্গ সভায় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit