শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে যুবকের পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৪৬ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে জাফর আলী নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ওই যুবক এখন রংপুর মেডিকেল হাসপাতালে মৃত্যু শয্যায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মা জাহানারা বেগম বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বারো সুধাই গ্রামের মোঃ জাফর আলীর সাথে একই এলাকার আমিনুল ইসলাম লাল, মাইদুল ইসলাম এবং বেলাল হোসেনের দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা চলছিল।

এরই জের ধরে গত ১১ নভেম্বর সকাল ১১টায় বৈরাগীর আখড়া হতে জমি বন্দকের প্রায় ৪ লাখ টাকা নিয়ে যাবার প্রাক্কালে প্রতিপক্ষ হামলে পড়ে জাফর আলীর উপর। কুপিয়ে ও বেধড়ক মারপিট করে পা এবং নাকের হাড় ভেঙ্গে দেয়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আহত ওই যুবককে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠায়।

আহত যুবকের মা জাহানারা বেগম বলেন, আমার ছেলে এখন মৃত্যুর দুয়ারে। সে বেঁচে থাকলেও পঙ্গু হয়ে যাবে। আমি এর সুষ্ঠু বিচার চাই। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit