রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে  দুইজন গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসলাম চৌধুরী’ নামে একাধিক ফেইক আইডি ব্যবহার করে গত কয়েক বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিকৃত পোষ্ট ও মাটিরাঙ্গার নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কুরুচিপুর্ন, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন পোস্টের অভিযোগে ফেইক ফেসবুক আইডির এডমিন মো. ইউসুফ আলী ও এ চক্রের সদস্য মো. কেফায়েত উল্যাহ সহ দুইজনকে আটক করেছেন ভুক্তভোগী জনতা। 

রোববার (১৩ নভেম্বর) খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকা থেকে ভুক্তভোগীরা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিন হাতিয়াপাড়ার মৃত: আব্দুল বারেকের ছেলে মো. ইউসুফ আলী ও কাজীপাড়ার মৃত: মো. হোসেনের ছেলে মো. কেফায়েত উল্যাহ। মো. কেফায়েত উল্যাহ মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ। এঘটনায় ভুক্তভোগী মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ বাদী হয়ে এ ধরনের অপতৎপরতার সাথে জড়িত ৬জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। 

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের ছবি ব্যবহার করে একাধিক ফেইক ফেসবুক আইডি তৈরি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিকৃত পোষ্টসহ বিভিন্ন জনের নামে বানোয়াট, মিথ্যা, অপপ্রচার চালিয়ে আসছিল। তথ্যানুসন্ধানের পর ভুক্তভোগী জনতা তাদের আটক করে মোবাইলে ব্যবহৃত ফেইক আইডি এবং ম্যাসেঞ্জারে চ্যাট করা সকল তথ্য দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে সোপর্দ করে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী জনতার অভিযোগের ভিত্তিতে  তাদের বিরুদ্ধে  ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়েরের পর রোববার রাতেই আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অপর অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। বিজ্ঞ আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit