শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৫ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : ১৫ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবাসপ্তাহ পালন করবে বাংলাদেশ রেলওয়ে। রেলসেবা সপ্তাহ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। আজ রবিবার বাংলাদেশ রেলওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক টাস্কফোর্স কমিটি গঠন করে বিভিন্ন স্টেশন/ট্রেন পরিদর্শন করা, ঢাকা-চট্টগ্রাম রাজশাহী ও খুলনা রেলওয়ে স্টেশনে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ট্রেনে ভ্রমণরত যাত্রীদের মধ্যে ফুল/চকলেট/পানি বিতরণ, যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেশনে রেলসেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।

গুরুত্বপূর্ণ স্টেশন সমূহে ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা, বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে বিশেষ ব্লক চেকিং কার্যক্রম গ্রহণ করা, আরএনবি এবং জিআরপি কর্তৃক বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্লাটফর্ম ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ট্রেনে সরবরাহকৃত খাবারের মান নিশ্চিতকরণ সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্লাটফর্ম ও স্টেশনে অবস্থিত দোকানসমূহ এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা, রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্টেশনসমূহে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা, ট্রেনের গার্ড ও স্টেশন মাস্টারের নিকট রক্ষিত ফার্স্ট এইড বক্সে প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া করার ব্যবস্থা করা হবে। এছাড়াও রেলসেবার মান উন্নয়নের লক্ষ্যে যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক সংক্রান্ত সার্ভে সরাসরি কোশ্চেনইয়ার এর মাধ্যমে এবং অনলাইনেও করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit