শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

১০০০ কংগ্রেসি যোগ দেবে বিজেপিতে, হিমন্তের মন্তব্যে যা বললেন শশী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সাবেক কংগ্রেসি হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি সভাপতি ভোটে অন্যতম প্রার্থী শশী থারুরকে কটাক্ষ করে বলেছেন, যে এক হাজার জন সাহসী কংগ্রেসি শশীকে ভোট দিয়েছেন, তারা আগামীতে বিজেপিতেই যোগ দিতে চলেছেন। এবার তার পাল্টা বক্তব্য এলো কেরালা থেকে। শশী থারুর বললেন, বুকে সাহস থাকলে বিজেপিতে কেউ যায়!

গতকাল শনিবার আসামের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের তথাকথিত সভাপতি নির্বাচনের অনেক আগেই ফল জানা হয়ে গিয়েছিল। আমি বলতে চাই, কংগ্রেসে গণতান্ত্রিক মানসিকতার মানুষ আছে মাত্র সেই হাজার জন, যারা সাহস দেখিয়ে শশী থারুরকে ভোট দিয়েছিলেন।

আমি জানি খুব দ্রুত তারা সবাই বিজেপিকে যোগ দেবেন।

তারই পাল্টা জবাবে শশী বলেছেন, বুকে সাহস থাকলে বিজেপিতে কেন যোগ দিতে যাবেন! যাদের লড়াই করার সাহস নেই, তারাই বরং বিজেপিতে যোগ দেবেন।

প্রসঙ্গত, হিমন্ত দীর্ঘ দিন কংগ্রেসে ছিলেন। কিন্তু হাওয়া বদলের আঁচ করে তিনি দল বদলে বিজেপিতে চলে যান। পরবর্তী সময়ে তাকেই আসামের মুখ্যমন্ত্রী করে বিজেপি। এই প্রেক্ষিতে শশীর কটাক্ষে সরাসরি বিদ্ধ হয়েছেন একদা কংগ্রেসি হিমন্ত।

এদিকে গত ১৭ অক্টোবর ছিল কংগ্রেসের সভাপতি নির্বাচন। তাতে মুখোমুখি লড়াই সীমাবদ্ধ ছিল শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গের মধ্যে। গত প্রায় আড়াই দশকের মধ্যে এই প্রথম কংগ্রেসের সভাপতি নির্বাচন হলো, যেখানে গান্ধী পদবির কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।  

ভোটবাক্সে দেখা যায়, শশী পেয়েছেন ১,০৭২টি ভোট। সেখানে খাড়গে পান ৭,৮৯৭টি ভোট। হিমন্ত মূলত শশীর প্রাপ্ত ভোটের দিকেই ইঙ্গিত করেই ওই মন্তব্য করেছিলেন। পাল্টা শশী হিমন্তকে তার অতীত মনে করিয়ে দেন।
সূত্র: ইন্ডিয়া টুডে

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit