বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

চৌগাছায় আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাঁসি

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২১৪ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) :যশোরের চৌগাছায় আমন ধান কাটতে শুরু করেছে কৃষকরা। কার্তিক মাসে ধান ঘরে তোলার ধুম পড়েছে কৃষকের ঘরে ঘরে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে যখন নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে ঠিক তখনই আগাম ধান কৃষকের মুখে হাঁসি ফুটিয়েছে। ধান ঘরে তুলতে পারছে বলে খুশি চাষিরাও। ধানের ভালো ফলন ও দাম পেয়ে অনেকটা ক্ষতি পুষিয়ে উঠার স্বপ্ন বুনেছেন  কৃষকরা।শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে আগাম ধান কাটা হচ্ছে। কেউ ধান কাটছেন আবার কেউ ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন। কেউবা জমিতে ও বাড়ির উঠোনে ধান মাড়াই করছেন।

চলতি মাসেই চৌগাছা উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ধানের দাম ভালো থাকায় চাষিদের মনও উৎফুল্ল। অপরদিকে মজুরি বেশি থাকায় কৃষি শ্রমিকরাও সন্তষ্ট। তবে ধান কাটা ও মাড়াইয়ের কাজে কৃষি শ্রমিক কম পাওয়া যাচ্ছে।উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম  জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ১৮ হাজার ২৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৪ হাজার ৮৫০ মেট্রিক টন। এর মধ্যে আগাম জাতসহ ব্রি৫১,ব্রি৪৯,ব্রি৭৫,ব্রি৮৭,রডমিনিকেট, স্বর্না,প্রতীক জাতের ধানের আবাদ করা হয়েছে। বাজার ঘুরে জানা গেছে, প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকামন  দরে। ধানের দাম বেশি হওয়ায় খুশি কৃষকরা।

উপজেলার বাঘারদাড়ি গ্রামের কৃষক হবিবর রহমান বলেন, সারের মূল্য বৃদ্ধি হওয়ায় আর্থিক সংকটের মধ্যেও ধান চাষ করেছি। গত বছর এক বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে দুই থেকে তিন হাজার টাকা লেগেছে। এবার প্রায় দুই গুণ বেশি মজুরি দিতে হচ্ছে তবুও শ্রমিক সংকট। বর্তমানে ধানের দাম তুলনামূলক অনেক ভালো।কৃষক রবিউল ইসলাম বলেন, দুই বিঘা জমির ধান কাটা-মাড়াই শেষ করেছি। আগাম ধান ঘরে উঠাতে পেরে খুশি। এবার অনেক ধার দেনা করে আমন ধান করেছিলাম। ধানের দাম ভালো পাওয়ায় দেনা শোধ করতে পেরে খুশি তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, গত বছরের তুলনায় এ বছর বেশি জমিতে ধান চাষা হয়েছে। ধানের আশানুরূপ ফলন হয়েছে। এদিকে প্রতিকুল আবহাওয়ার মধ্যেও তেমন ক্ষতি হয়নি। এই কার্তিক মাসে আগাম ধান পেয়ে কৃষকরাও খুশি।

 

 

কিউএনবি/অনিমা/১৩.১১.২০২২/সকাল ১০.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit