শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

বিরোধী দলগুলোর সাথে বসুন, প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সংঘাতের দিকে না গিয়ে সংলাপের দিকে যান। সংলাপ ছাড়া এদেশের মানুষের মুক্তি নেই। সংলাপ দেশকে সুশাসনের দিকে নিয়ে যাবে। বিরোধী দলগুলোর সাথে বসুন।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশের সুশাসনের জন্য বিরোধী দলগুলোর সাথে আলাপ-আলোচনা করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা আপনার ভালো চাই। কিন্তু আপনাকেও নিজের ভালো চাইতে হবে। আপনি নিজের ভালো বুঝতে পারছেন না।’ এ সময় তিনি মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit