বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি চৌগাছায় ইটভাটা থেকে নয়দিন পর উদ্ধার হলেন যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম  জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দেড় লাখ টন ডিজেল ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশ্বকাপে ফিট থাকতে টি-টোয়েন্টির বদলে ওয়ানডেতে মনোযোগ দেবেন বুমরাহ মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী

নওগাঁর রাণীনগরে ভ্যানগাড়ি উল্টে মেশিন চাপায় আখের রস বিক্রেতার মৃত্যু

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আখের রস বিক্রি করতে যাওয়ার সময় রাস্তায় ডিস লাইনের তার বেঁধে ভ্যানগাড়ি উল্টে রস তৈরির মেশিন চাপায় এক আখের রস বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইসলাম আকন্দ (৫৫) উপজেলার চকমনু আকন্দপাড়া গ্রামের মৃত জবির আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আখের রস বিক্রি করার উদ্দেশ্যে নিজের ভ্যানগাড়ি নিয়ে উপজেলার বিলকৃষ্ণপুর বাজারে যাচ্ছিলেন ইসলাম আকন্দ।

এ সময় বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর রাস্তার বেলঘড়িয়া স্কুল মোড় এলাকায় পৌঁছালে ডিস লাইনের তার ভ্যানগাড়িতে বেঁধে ভ্যানগাড়িটি উল্টে পড়ে। এতে ভ্যানে থাকা আখের রস মারাই মেশিন ইসলামের বুকে চাপা পড়ে আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে ইসলাম আকন্দ মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit