শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

এসিআই মটরস্’র সঙ্গে ইয়ামাহা’র ছয় বছরপূর্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : এসিআই মার্টস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। 

২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে এসিআই মটরস্ এর সাথে। বর্তমানে সমগ্র দেশে ইয়ামাহা’র ৯৯টিরও বেশী ৩এস (সেলস্, সার্ভিস ও স্পেয়ারস) ডিলার পয়েন্ট এর মাধ্যমে কাস্টমারদেরকে সেবা দিয়ে আসছে। শুরু থেকেই এসিআই মটরস্ গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিশ্বমানের বিক্রয়োত্তর সেবার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।

১১ নভেম্বর রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত এসিআই সেন্টারে, এসিআই মটরস্ ও ইয়ামাহা উদযাপন করল তাদের একসাথে চলার ৬ষ্ঠ বছরপূর্তি উৎসব। এসিআই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মটরস্ এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশব্যাপী ইয়ামাহার সকল শো-রুমে ইয়ামাহা ইউজার ও ইয়ামাহা রাইডারস ক্লাব এর সদস্যদেরকে নিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit