শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ১৫ কর্মী আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন কর্মী।

শনিবার ভোর পৌনে ৫টার দিকে একটি কীটনাশক তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সোহেল রানা জানান, শনিবার কালামপুর বিসিক শিল্পনগরীর বাংলাদেশ এগ্রিকালচারাল নামে একটি  কারখানায় আগুন লাগে। এরপর আগুন ওই কারখানার গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়লে  পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ৯ ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ সময় ফায়ার সার্ভিসের অন্তত ১৫ জন আহত হন বলে নিশ্চিত করেছেন তিনি।  

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অন্যান্য শিল্প কারখানা রক্ষায় তারা জীবনের বাজী রেখে কাজ করে যাচ্ছেন। কিন্তু আগুনের তীব্রতা বেশী হওয়ায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit