সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

নোয়াখালীতে তরুণের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১২২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মো. ইয়াছিন (১৮) উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনপুর কবির মাস্টার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে এবং সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনপুর কবির মাস্টার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াছিনের পরিবারের সদস্য ঢাকায় বসবাস করে। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে গ্রামের বাড়িতে একাই থাকত।  শুক্রবার ভোররাতে সে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল পৌনে ৯টার দিকে ইয়াছিনের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।  সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit