শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

পান্ডিয়া ঝড়ে চ্যালেঞ্জিং টার্গেট ভারতের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে চাপে পড়েছিল ভারত। সূর্যকুমার-লোকেশ রাহুলদের ব্যর্থতার দিনে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে চাপ সামাল দিয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় তারা। কোহলি ৫০ ও হার্দিক পান্ডিয়া করেন ৬৩ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন ক্রিস জর্ডান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেইড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে ছিল ভারত। ৯ রানে তারা হারায় লোকেশ রাহুলের উইকেট। ৫ বলে ৫ রান করে ফিরে যান ভারত ওপেনার। পাওয়ার-প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩৮ রান। ৫৬ রানের মাথায় ফিরে যান আরেক ওপেনার রোহিত শর্মাও। একশর কম স্ট্রাইকরেটে তিনি করেন ২৭ রান।

বর্তমান সময়ে টি-টোয়েন্টির সেরা ব্যাটার মনে করা হয় সূর্যকুমার যাদবকে। ইংলিশদের তোপে এদিন তিনিও সুবিধা করতে পারেননি। ১০ বলে ১৪ রান করে আদিল রশিদের বলে ক্যাচ দেন ফিলিপ সল্টকে। ১১.২ ওভারে তখন ভারতের দলীয় রান ছিল ৭৫। এরপর বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া মিলে প্রতিরোধ গড়ে তুলেন।

১৮তম ওভারে ক্রিস জর্ডানের পরপর দুই বলে ২ ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া। একই ওভারে বিরাট কোহলি পূর্ণ করেন আসরের চতুর্থ হাফসেঞ্চুরি। পরের বলেই গালিতে ক্যাচ তুলে দেন তিনি। ৪০ বলে তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। পান্ডিয়া ইনিংসের মোড়ই ঘুরিয়ে দেন। ২৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। রিশভ পন্ত করেন ৬ রান। আউট হওয়ার আগে ৩৩ বলে পান্ডিয়ার ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়ের মার। ইংল্যান্ডের হয়ে বাকিদের মধ্যে ক্রিস ওকস ও আদিল রশিদ একটি করে উইকেট পান।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit