শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। আগামী দুই দিনে এই আবহাওয়ার পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যেতে পারে। এতে শীতের অনুভূতি আরও তীব্রতর হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit