শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ইমরানের চাপে মাথা নত না করার প্রত্যয় শরিফ ভাইদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতিতে এখন ইমরানমুখী জোয়ার বইছে। চলতি বছরের এপ্রিলে ক্ষমতা থেকে অপসারণের পর বিভিন্ন সভা-সমাবেশ এবং উপনির্বাচনগুলোতে সেই আভাসই পাওয়া যাচ্ছে। সর্বশেষ প্রকাশ্য দিবালোকে গুপ্তহত্যার চেষ্টার শিকার হওয়ার পর সাবেক এ তারকা ক্রিকেটারের প্রতি মানুষের সমর্থন আরও বেড়েছে।

এমনকি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও ইমরান খানের গুরুত্ব ও কাভারেজ বেড়েছে। আর সেখানেই আগাম নির্বাচনসহ অনবরত নিজের দাবিগুলো তুলে ধরছেন ইমরান খান। এতেই অনেকটা চাপে পড়েছে পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ শরিফের সরকার। তবে চাপ বাড়লেও শাহবাজসহ দলের প্রধান নওয়াজ শরিফ ইমরানের সেই চাপের কাছে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান মুহাম্মদ নওয়াজ শরিফ সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষমতাসীন জোট সরকার ইমরান খানের পিটিআইয়ের চাপের কাছে নতিস্বীকার করবে না। বিশেষ করে আগাম নির্বাচন এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে পিটিআই যে আন্দোলন করছে, সেটি মেনে নেওয়া হবে না।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, কপ-২৭ জলবায়ু সম্মেলনের জন্য মিসর সফর শেষ করার পর বুধবার লন্ডনে পৌঁছান শাহবাজ শরিফ। পরে লন্ডনের অ্যাভেনফিল্ডের ফ্ল্যাটে দুই ভাইয়ের দেখা হয়।

জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে কেবল নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ, মরিয়ম নওয়াজ, সুলেমান শরিফ, হাসান নওয়াজ, হুসেইন নওয়াজ এবং পরিবারের বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নওয়াজ শরিফ তার ছোট ভাই শাহবাজকে ‘পাকিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে’ এবং ‘কোনো ধরনের চাপের কাছে নতিস্বীকার না করতে’ পরামর্শ দেন। 

এ ছাড়া পাকিস্তানের আগামী নির্বাচন যথাসময়ে আয়োজন এবং ইসলামাবাদে ইমরান খানের পরিকল্পিত লংমার্চ আইনি উপায়ে মোকাবিলা করা হবে বলে দুই ভাই সিদ্ধান্ত নেন।

সংবাদমাধ্যম বলছে, অ্যাভেনফিল্ডে পৌঁছে মিডিয়ার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তান জিতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি পাকিস্তান ফাইনালেও জিতুক। এই জয়ে গোটা জাতিকে অভিনন্দন।’

বড় ভাই নওয়াজের সঙ্গে পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধানের নিয়োগ নিয়ে তিনি আলোচনা করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে শাহবাজ বলেন, ‘আমি আজ আমার বড় ভাই এবং আমার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। আমি অনেক দিন পর তাদের এবং তাদের সন্তানদের সঙ্গে দেখা করছি।’

শাহবাজ এর বেশি আর কিছু বলেননি। তবে নওয়াজের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর শাহবাজকে আবারও একই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার ভাই, আমার ভাগনি, আমার ভাগ্নে এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে একটি পারিবারিক বৈঠক ছিল। আমরা একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি এবং গল্প করেছি। পাকিস্তানের জয়ে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই।’

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit