বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে ইউএনও রমিজ আলমের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৪৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম’এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ডাঃ রায়হান বারী, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সদ্য নির্বাচিত জেলা পরিষদের সাধারণ সদস্য মঞ্জুর আহমেদ ডন, সংরক্ষিত নারী সদস্য মেহেরুন আক্তার পলিন প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম চলতি বছরের ৯ মে যোগদান করেন। ৬ মাসের দ্বায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি দিনাজপুর সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে জানা যায়।

কিউএনবি/অনিমা/১০.১১.২০২২/সকাল ১০.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit