সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

নোয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৪৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে (৬) ধর্ষণ চেষ্টার অভিযোগ বিদ্যালয়ের দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তাহের হোসেন রাজু (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এবং একই গ্রামের মো. নুরুল হুদার ছেলে।  

বুধবার (৯ নভেম্বর) সকালে অভিযুক্ত দপ্তরিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে, গত রোববার ৩ নভেম্বর দুপুর ১২টার দিকে এ  ঘটনা ঘটে। স্থানীয়রা সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করে অভিযুক্ত রাজু। পরে বিষয়টি প্রথমে স্থানীয় ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে।

সোনাইমুড়ী উপজেলা প্রাথমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বুধবার সকালে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে একই দিন দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit