রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

বাবর-রিজওয়ানের ব্যাটে দারুণ সূচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর-রিজওয়ানের ব্যাটে দারুণ সূচনা করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই মারকুটে ভূমিকায় এই দুই ওপেনার। তবে নিউজিল্যান্ডের মতো প্রথম ওভারেই উইকেট হারাতে পারত পাকিস্তান। কিন্তু বাবর আজমের ক্যাচ মুঠোয় জমাতে পারেননি ডেভন কনওয়ে।

দুজন মিলে অর্ধশতকের জুটি গড়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাবর ব্যাট করছেন ২৫ রানে আর রিজওয়ান ২৭ রানে। ৬ষ্ঠ ওভারের খেলা চলছে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নেমে পাকিস্তানকে মাঝারি টার্গেট দেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। পাকিস্তানের বোলিং তোপে নিউজিল্যান্ড ১৫২/৪ রান করতে সক্ষম হয়। জিততে হলে বাবর আজমের দলকে ১৫৩ রান করতে হবে।

নিউজিল্যান্ড ইনিংসে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল মিচেলের ফিফটি। ৩২ বলে ৫০ করেন তিনি। ক্যারিয়ারে এটি তৃতীয় ফিফটি তার, এর মধ্যে দুটিই এলো বিশ্বকাপ সেমিফাইনালে। 

দীর্ঘ চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়েই দলে ফেরা শাহিন শাহ আফ্রিদি ছিলেন ছন্দে। ২৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন এ পেসার। শুরুতে অ্যালেনকে ফিরিয়ে প্রথম আঘাত করেছিলেন, এর পর শেষ ওভারে এসে নিয়েছেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট।

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫২/৪ (অ্যালেন ৪, কনওয়ে ২১, উইলিয়ামসন ৪৬, ফিলিপস ৫, মিচেল ৫৩*, নিশাম ১৬*; আফ্রিদি ৪-০-২৪-২, নাসিম ৪-০-৩০-০, রউফ ৪-০-৩২-০, ওয়াসিম ২-০-১৫-০, শাহাব ৪-০-৩৩-০, নাওয়াজ ২-০-১২-১)

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit