শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নির্বাচনকে প্রলম্বিত করতে ষড়যন্ত্রকারীরা ওতপেতে আছে: আযম খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ওতপেতে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সময় পার করছি। গণতন্ত্রের যাত্রায় ফেরত যেতে চাই, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চাই। আর এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জাতীয় সংসদ নির্বাচন। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, সেই নির্বাচনের মধ্য দিয়েই হবে একটি স্বাধীন জাতীয় সংসদ ও একটি গণতান্ত্রিক সরকার; কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি চক্র বারবার সক্রিয় হয়েছে। গত ১৪ মাসে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র আমরা পার করে এসেছি। তারপরও তারা বারবার নির্বাচনকে পিছিয়ে দিতে চেষ্টা করছে।

তিনি আরও বলেন, একটা দিন যদি নির্বাচন পেছায়, একটা দিন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা যেন কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের সহযোগিতা না করি। এখন কিছু রাজনৈতিক দল একদিকে প্রার্থীদের মাঠে নামিয়েছে, ভোট চাইছে, আবার অন্যদিকে রাস্তায় আন্দোলন করছে। এই দ্বিচারিতা গণতন্ত্রের সহায়ক নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আন্দোলনের নামে নির্বাচন ব্যাহত করেন, এর দায় আপনাদেরই নিতে হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্রের অগ্রযাত্রা।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবে, তাকেই ভোট দেবে। এই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit