রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

জামাইকে বিশ্বকাপ দল থেকে বাদ দিলেন শ্বশুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : আর মাত্র গুনে গুনে ১১ দিন পরই কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের মহাযুদ্ধে নামার আগে সব প্রস্তুতি সেরে রেখেছে অংশগ্রহণকারী ৩২ দেশ। অনেক দেশই তাদের দল ঘোষণা করেছে।

তাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। আর ২৭ সদস্যের দলে ঠাঁই হয়নি কোচ গ্রাহাম আর্নোল্ডের মেয়ের জামাই ট্রেন্ট সেইন্সবুরির। অস্ট্রেলিয়া দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট সেইন্সবুরি। দেশের হয়ে ৫৮ ম্যাচে খেলেছেন তিনি এখবধি। জাতীয় দলের কোচ তার শ্বশুর হন।

আর শ্বশুরই কিনা জামাইকে কেটে ফেললেন বিশ্বকাপ দল থেকে!

এ ঘটনায় বিস্মিত ফুটবলবিশ্বের অনেকেই। কারণ কাতারের ক্লাব আল ওকরাহাতে খেলেন ট্রেন্ট সেইন্সবুরি। আর বিশ্বকাপ ভেন্যুও কাতারে। সেখানের আবহাওয়া, মাঠ, কন্ডিশন সবই চেনা তার। আর এমন খেলোয়াড়কেই দলে নিলেন না কোচ গ্রাহাম আর্নোল্ড!

উল্লেখ্য, প্লে-অফে পেরুর সঙ্গে রোমাঞ্চকর লড়াই শেষে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ডি-তে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়ার বিপক্ষে লড়াই করতে হবে তাদের।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে শেষ ষোলোতে খেলা ছিল তাদের ইতিহাসের সেরা সাফল্য। যদিও গত দুই আসরে কোন ম্যাচ জিততে পারেনি তারা।  

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit