মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বাধা দিয়ে বিএনপির সমাবেশ রোখা যাবে না : দুলু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৩৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাধা দিয়ে বিএনপি’র সমাবেশ রোখা যাবে না। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, রাজশাহীতে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন ধর্মঘট বা বাস-ট্রেন চলাচল বন্ধসহ যতই ষড়যন্ত্র করা হোক না কেন, সেই সমাবেশ রোখা যাবে না। কারণ এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তাদের লুটপাটের কারণে দেশের মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। দ্রব্যমূল্য আজ খেটে খাওয়া মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে। তাই যত দ্রুত সম্ভব এই সরকারকে হটিয়ে দেশের মানুষকে ভোটের অধিকারসহ গণতন্ত্র ফিরিয়ে দেবে বিএনপি।

দলীয় নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এখন একটাই দাবি, এই সরকারের পদত্যাগ। তাই এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সদস্য মাওলানা মো. আব্দুল মতিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit