বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

দৌলতপুরে সাধুসঙ্গে সাধুদের ওপর হামলায় আহত-৮

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাধুসঙ্গে সাধুদের ওপর হামলা চালিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে দূবৃর্ত্তরা। হামলায় অন্তত ৮জন বাউল ও সাধু আহত হয়েছেন। তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ হলেও হামলাকারীদের কেউ গ্রেফতার বা আটক হয়নি। শনিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামে সাধুসঙ্গ অনুষ্ঠানে হামলার এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাধুদের অভিযোগ সূত্রে জানাগেছে, লাউবাড়িয়া গ্রামের মো. কিনু মন্ডলের ছেলে লালন ভক্ত পলান মন্ডল (৩৭) প্রতি বছরের ন্যায় শনিবার রাতে নিজ বাড়িতে ঘরোয়া পরিসরে সাধুসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দৌলতপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাউল, সাধু, লালন ভক্ত ও অনুসারীরা সাধুসঙ্গ অনুষ্ঠানে যোগ দেয়। রাতে সেবা গ্রহণের সময় একই এলাকার আজাদ, বাবুল, রফি, মাসুম, ছালামত, জিয়ার আলী, মোশারফ হোসেন, বশির, সাইফুল, সুমন, আরিফুল ইসলাম, একরাম, আলফাজ, নুর হোসেন, জুলফিকার, হামিদুল ও লিটন সহ আরো ১০-১২জন দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে সেবারত সাধুদের ওপর হামলা চালায়। হামলাকারী দূবৃর্ত্তরা ধারাল অস্ত্র ও লাঠি দিয়ে সাধুদের এলোপাতাড়িভাবে বেধড়ক মারপিট করে এবং সাধুরা নীরবে তা সহ্য করে।

সাধুসঙ্গের আয়োজনকারী ভক্তরা হামলাকারী দূবৃর্ত্তদের বাঁধা দিতে গেলে তারাও হামলার শিকোর হন। সাধুসঙ্গে হামলাকারীরা ঘন্টাব্যাপী মারপিট, ভাংচুর ও বেপরোয়া তান্ডবলীলা চালিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠান বন্ধ করে দিয়ে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। দূবৃর্ত্তদের হামলায় পলান মন্ডল (৩৭), পলাশ মন্ডল (৩০), প্রবীণ সাধু ফজল ফকির (৭০), মাজেদা ফকিরানী (৫০) ও আকলিমা খাতুন (৪০) সহ অন্তত ৮জন বাউল, সাধু ও লালন ভক্ত আহত হন। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাধুসঙ্গের আয়োজক লালন ভক্ত মো. পলান মন্ডল বাদী হয়ে রবিবার দুপুরে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন। তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।সাধুসঙ্গে হামলার ঘটনায় দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষা চলার কারনে প্রতিবেশীরা সাধুসঙ্গ অনুষ্ঠানে গিয়ে গান-বাজনা বন্ধ করতে বলে। এনিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit