সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মাট আইডি কার্ড বিতরন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরন করা হয়েছে। বিতরন কার্যক্রমের শুরুতেই বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। রবিবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুনÑঅল-রশিদ সহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিতরন কার্যক্রমে ১০টি বুথের মাধ্যমে সদর উপজেলার ৫৭৮জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরন করা হয়। প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন বিগত কোন সরকারই তা দেয়নি। যতদিন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে ততদিন মুক্তিযোদ্ধাদের এই সম্মান প্রদান অব্যাহত থাকবে ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit