শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও

নোয়াখালীতে ফুটওভারব্রিজের নির্মাণের দাবীতে মানববন্ধন  

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে জাতীয় ফোরলেন সড়কে সড়ক দূর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বজরা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন চৌধুরী, ব্যবসায়ী নুর হোসেন সোহাগ, সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি।

বক্তারা বলেন, বজরা বাজার থেকে ৫০০ ফিট দক্ষিণে সড়ক ও জনপদ বিভাগ অপরিকল্পিতভাবে একটি ফুটওভার ব্রিজ তৈরী করছে। সেখানে কোন দোকানপাট বা মানুষের যাতায়াত নেই। এটি সরকারের অর্থের অপচয় ব্যাতীয় আর কিছু নয়।  এ ব্রিজটি সেখান থেকে সরিয়ে বজরা বাজারের মাঝখানে নির্মাণ করার জোর দাবী জানানো হয়। সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি বলেন, কয়েকদিন আগে তিনি সড়ক দূর্ঘটনার শিকার হন।  বজরা বাজারে একটি ফুটওভারব্রিজ না থাকায় প্রনিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে।

মনববন্ধন শেষে শিক্ষার্থী, এলাকাবাসী ও ব্যবসায়ীরা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ফুটওভার ব্রিজের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করেন।   

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit