মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

টাকা দিয়ে লোক এনে বরিশালে সমাবেশ করেছে বিএনপি : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কর্মসূচির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন ছাড় দিচ্ছি, শেখ হাসিনা এখন ছাড় দিচ্ছেন। কিন্তু ডিসেম্বরে ছেড়ে দেব না। ডিসেম্বরে এই রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না। ডিসেম্বরের রাজপথ আমাদের, আওয়ামী লীগের রাজপথ।

আজ শনিবার রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন। ‘বিএনপি জামায়াত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ’ জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। শান্তি সমাবেশে শেষে দলের নেতাকর্মীরা মধ্য বাড্ডা থেকে মিছিল বের করে। মিছিলটি নতুনবাজার পর্যন্ত গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে এসে বরিশালে বিএনপির সমাবেশের কথা ভাবছি। তারা টাকা দিয়ে ছয় জেলার লোক নিয়ে দুই-চার দিন আগে থেকে বরিশালে জমায়েত করেছে। আর ঢাকায় আমাদের এখানে ছয় থানার লোক, যা বরিশালের চেয়ে দ্বিগুণ। আমার সামনে মিছিলের মাথা কোথায় জানি না। পেছনের মাথা আমেরিকান দূতাবাস পর্যন্ত গেছে। বিদেশিদের কাছে নালিশ করে, তারা এখানেই থাকে। তারা দেখুন কার কত শক্তি।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে ডিসেম্বর মাস। আপনারা নাকি শেখ হাসিনাকে হটিয়ে খালেদা জিয়াকে নিয়ে আসবেন? ইরানের ইমাম খোমনি স্টাইলে ঢাকার রাজপথে বিপ্লব ঘটাবেন? জনতার শক্তির কাছে আপনাদের এই রঙিন খোয়াব কর্পূরের মতো উবে যাবে। ’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার চিন্তা-ভাবনা ভুলে যান। নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে। তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলেন। এটি আর হবে না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সর্বোচ্চ আদালত নিষিদ্ধ করেছে। আমাদের কোনো দোষ নেই। ওইটা জাদুঘরে চলে গেছে। ’

তিনি বলেন, ডিসেম্বরে মোকাবিলা হবে, আন্দোলনে হবে, আগামীতে নির্বাচনে হবে। ভোট চুরি, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে খুনিদের বিরুদ্ধে। ১৫ আগস্টের খুনিদের বিরুদ্ধে, ২১ আগস্টের মাস্টারমাইন্ড বিএনপির বিরুদ্ধে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, কার্যকরী সদস্য ও বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit