সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

জমি লিখে না দেওয়ায় বিধবা মাকে তাড়িয়ে দিয়েছে কুলাঙ্গার ছেলে

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৫১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : প্রায় ২৫ বছর আগে দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু হয় স্বামী বাদল মোড়লের। মৃত্যুর সময় স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে এবং ভিটেমাটিসহ পাঁচ বিঘা জমি রেখে যান তিনি। সেই থেকে বিধবা স্ত্রী বুলুজান বিবি(৮০) অতিকষ্টে সন্তানদের মানুষ করে তাদের বিয়ে দিয়েছেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে আকবর আলী চাকুরি করেন একটি ব্যাংকের সিকিউরিটি গার্ডের। আর ছোট ছেলে দীর্ঘ ১৫ বছর ধরে রয়েছেন মালয়েশিয়াতে। কিন্তু স্বামীর রেখে যাওয়া ভিটামাটিসহ পাঁচ বিঘা সম্পত্তিই এখন কাল হয়ে দাড়িয়েছে বিধবা বুলুজানের জীবনে।

অভিযোগ রয়েছে জমি লিখে না দেওয়ায় বড় ছেলে আকবর আলী বিধবা মা-বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, বড় ছেলে মায়ের একটি বড় গাভী কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে। স্বামীর ভিটে থেকে উচ্ছেদ হয়ে বুলুজান তার মেঝমেয়ে বিধবা আমেনাকে নিয়ে এখন ঠায় নিয়েছে দরিদ্র ভাই মোবারকের বাড়িতে। বুলুজানের আক্ষেপ এমন কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ায় তার আজন্মের পাপ হয়েছে।

অভিযোগ পেয়ে সরেজমিনে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হাসাডাঙ্গা মেঠোপাড়া গেলে কৃষক মৃত বাদল মোড়লের স্ত্রী বুলুজান বিবি(৮০) জানান, স্বামীর রেখে যাওয়া ভিটেমাটিতে সন্তানদের অতিকষ্টে মানুষ করে চারজনকে বিয়ে দেন। ১০ কাঠা জমি বিক্রি করে ছোট ছেলে অবিবাহিত আজগার আলীকে প্রায় ১৫ বছর আগে মালয়েশিয়া পাঠান। আজগার আলী বিদেশ থেকে প্রতিমাসে তার বড়ভাই আকবর আলীর কাছে টাকা পাঠাতো। সেই টাকা দিয়েই বুলুজানের সংসার চলতো। কিন্তু বিয়ের দুই বছর পর সন্তান সম্ভাবনা স্ত্রীকে নিয়ে বড় ছেলে আকবর তার মাকে ফেলে চলে যান কেশবপুরে শ্বশুর বাড়িতে। আকবর আলী শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থেকে কেশবপুর বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকুরি করেন।

এদিকে বুলুজানের মেঝ মেয়ে নি:সন্তান আমেনা খাতুনের স্বামীর মৃত্যু হয়। ফলে আমেনা খাতুন তার মায়ের কাছে ঠায় নেন। বুলুজান জানান, শ্বশুর বাড়ি থেকে দীর্ঘ ১০ বছর পর বড় ছেলে আকবর আলী স্ত্রীসন্তান নিয়ে আবার বাড়িতে আসেন। কাচা বাড়ির তিনটি কক্ষের মধ্যে আকবর স্ত্রীসন্তান নিয়ে দুইটিতে বসবাস করেন। বুলুজানের অভিযোগ বড়ছেলে সেই থেকে তাকে (মা)এবং বোনকে ভোরপোষন করেননা। ফলে গরুছাগল পুষে এবং বিঘাদুয়েক জমি বর্গা দিয়ে যে টাকা পান সেটা দিয়ে মা-মেয়ের সংসার চলে আসছিল। বুলুজান অভিযোগ করেন, বিদেশ থেকে ছোটছেলের পাঠানো ১০ লাখ টাকা ইতিমধ্যে বড়ছেলে আত্মসাত করেন। ফলে ছোটছেলে এখন টাকা পাঠানো বন্দ করে দিয়েছে।

এরই মধ্যে বড়ছেলে আকবর আলী তার নামে জমি লিখে দেওয়ার জন্য মাকে চাপ প্রয়োগ করে। কিন্তু মা তাতে অস্বীকৃতি জানায়। ফলে আকবর আলী ইতিমধ্যে তার মায়ের একমাত্র বড় গাভিটি কেড়ে নিয়ে বিক্রি করে দেয়। আর এ ব্যাপারে প্রতিবাদ করলে আকবর আলী তার মা এবং বোনকে বাড়ি থেকে গত আগষ্ট মাসে বের করে দেয়। স্বামীর বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর কোন উপায়ন্ত না পেয়ে বুলুজান বিবি তার মেয়ে আমেনাকে নিয়ে ঠায় নেন একই গ্রামে তার ভাই মোবারক মোড়লের বাড়িতে। বুলুজান বিবি কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, এ ব্যাপারে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চেয়েও সঠিক বিচার পাইনি।

তাই বাধ্য হয়েই আপনাদের কাছে(সাংবাদিকদের) অভিযোগ করেছি। বুলুজানের ছোটভাই মোবারক মোড়ল জানান, তিনি নিজে অতিদরিদ্র হলেও আপন বোনভাগ্নিকে তো তাড়িয়ে দিতে পারিনা। মোবারক মোড়ল অভিযোগ করে বলেন এ ব্যাপারে বাড়াবাড়ি না করতে প্রতিনিয়ত আকবর আলী তার মা এবং আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের মোবাইলফোনে একাধীকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, জমিজমার লোভে গর্ভধারিনী মাকে তাড়িয়ে দেওয়া কুলাঙ্গার ছেলের উপযুক্ত বিচার হওয়া উচিত। তবে তাড়িয়ে দেওয়াসহ আনিত সব অভিযোগ অস্বীকার করে আকবর আলী জানান, তার মা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেন জানান, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তাৎক্ষনিকভাবে ছেলেকে আইনের আওতায় আনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit