শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আন্দোলনের নামে অরাজকতা করলে কঠোরভাবে দমন : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে কঠোরভাবে দমন করা হবে।

শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, সবাই নির্বাচনে আসুক, আমরা এটা চাই। রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে, এটা তাদের বিষয়। কেউ যদি রাজনীতির মাঠে যাওয়ার নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করে, তাহলে কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, সে জন্যই বিরোধী দলগুলো স্বাধীনভাবে সবকিছু করতে পারছে। তারা মিডিয়াতে সারাদিন কথা বলছে। তারা বাইরের থেকে বরং মিডিয়াতেই বেশি অবস্থান করছেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির আমলে আমরা কোথাও সমাবেশ করতে পারতাম না। আমাদেরকে কার্যালয়ের ভেতরে আটকে রাখা হতো। সমাবেশের আগে গণগ্রেপ্তার করা হতো। কখনও কখনও দিনে ৭ থেকে ১০ হাজার লোক গ্রেপ্তার করা হতো।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit