বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ অর্থনীতিতে রক্তক্ষরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ দেওয়ার প্রস্তাব করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ (ক্যাপাসিটি চার্জ) কবে নাগাদ বন্ধ হবে সে বিষয়েও জানতে চেয়েছে।

আইএমএফের প্রতিনিধি দলের সদস্যরা বুধবার বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে আলাদাভাবে বৈঠক করে। সেখানে বিদ্যুৎ, ব্যাংক ও বাণিজ্য খাত নিয়ে আলোচনা করেন তারা। আইএমএফ মিশনের নেতৃত্ব দিচ্ছেন রাহুল আনন্দ। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বর্তমানে বেসরকারি কোম্পানিগুলোতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও ক্যাপাসিটি চার্জ বাবদ অর্থ পরিশোধ করতে হয়। ২০৩০ সালেও এটি শেষ হবে না। এ খাতে কত ব্যয় হবে, এগুলোর কারণে সরকারের ঋণ কেমন বাড়ছে সে সম্পর্কেও জানতে চায় মিশনটি। তারা মনে করে, সরকারের ঋণের টাকায় ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে।

বৈদেশিক মুদ্রা পরিশোধের কারণে এতে সংকট আরও বাড়ছে। বৈদেশিক মুদ্রায় ক্যাপাসিটি চার্জ পরিশোধ থেকে বিরত থাকতে বলেছে আইএমএফ। তাদের শঙ্কা ভবিষ্যতেও বৈদেশিক ঋণের টাকায় ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হবে। এভাবে এ অর্থ পরিশোধ করলে একদিকে বৈদেশিক মুদ্রার সংকট থেকে বাংলাদেশ যেমন বের হতে পারবে না, তেমনি অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার ঘাটতিও কমবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit