শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার মো.নাজিম উদ্দিন (২৯) উপজেলার হাতিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বেজুগালিয়া গ্রামের মৃত বশির উল্যার ছেলে।  মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খবির মার্কেট সংলগ্ন আবুল কালামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ৭ মাস পূর্বে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনের সাথে একই পৌরসভার ৫নং ওয়ার্ডেল চরকৈলাশ গ্রামের আবু তাহেরের মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। পারিবারিক কলহের জের ধরে গত রোববার ৩০ অক্টোবর সকালে নাজিম উদ্দীন তার নিজ বাড়ির বসত ঘরে স্ত্রী সুরমা বেগমকে (১৯) পিটিয়ে মাথায় আঘাত ও পরে গলা টিপে হত্যা করেছে বলে নিহতের মা সাফিয়া বেগম অভিযোগ করেন।নিহতের বড় ভাবি জিন্নাত আরা বলেন, নাজিম সকাল প্রায় ৯ টার সময় মোবাইল ফোনে সুরমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর দ্বিতীয় বার ফোন করে সুরমা অজ্ঞান হয়ে পড়ে আছে আপনারা তাড়াতাড়ি আসেন বলেই ফোন কেটে দেয়। দ্রুত সুরমার বাবা-মা আত্মীয়স্বজন ছুটে গেলে সুরমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর স্বামী নিজাম গা ঢাকা দেয়। এ ঘটনায় নিহত সুরমা বেগমের মা সাফিয়া বেগম বাদী হয়ে  নিহতের স্বামী মো.নাজিম উদ্দীনসহ ৪ জনকে আসামি করে মঙ্গলবার হাতিয়া থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনার তিন দিন পর নিহতের স্বামীকে গ্রেফতার করে পুলিশ।হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit