শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘর পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান। 

আজ সোমবার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু ছড়ানোর প্রেক্ষাপটে শেখ হাসিনা সকলের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, বিশেষ করে বাড়ির ভেতরে ও বাইরে পানি জমে থাকা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এডিস মশা তার বিস্তারের জন্য পানি ভর্তি পাত্রের দেয়ালে এবং অন্যান্য স্থানে ডিম পাড়ে। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশেষ করে সিভিল এভিয়েশনকে প্রতিদিন ফগিং মেশিনের মাধ্যমে মশা নিরোধক স্প্রে জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ডেঙ্গু ও এডিস মশার বিস্তার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে। 

২০১৯ সালে দেশে এক লাখের বেশি ডেঙ্গু রোগী রেকর্ড করা হয় উল্লেখ করে, খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বছর এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ডেঙ্গু রোগী, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০ এবং সিলেটে ৫৩ জন। ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit