শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

কোভিড: বিশ্বে ২৪ ঘন্টায় ৪১০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯১৫ জন।সোমবার (৩১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে তাইওয়ান। দেশটিতে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন এবং মারা গেছেন ৭৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ২৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ২৭ জন। 

ব্রাজিলে মারা গেছেন ১২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন।বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৫৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit