শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি দেবে বোর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ সারা দেশের বেসরকারি স্কুল-কলেজ (মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে) স্থাপন, পাঠদান অনুমোদন এবং একাডেমিক স্বীকৃতি দেবে শিক্ষা বোর্ড। এ বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার এই বিষয়ে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র দেওয়া হয়েছে, তবে নীতিমালা এখনো হাতে পাইনি।হয়তো আগামীকাল (সোমবার) মন্ত্রণালয় থেকে নীতিমালাটি দেওয়া হবে।

বোর্ড চেয়ারম্যান বলেন, বোর্ডের বিদ্যমান আইন অনুযায়ী এ সকল কাজ বোর্ড থেকেই করার কথা। ২০১৬ সালের এক পরিপত্রের মাধ্যমে এই কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যায়। মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আবেদন করতে হলেও বোর্ড থেকে তা পরিদর্শন করেন মন্ত্রণালয় রিপোর্ট পাঠানো হতো। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মন্ত্রণালয় সম্মতি দিলে বোর্ড থেকে অনুমোদন দেওয়া হতো। শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড যৌথভাবে এ কাজটি পরিচালনা করত। বর্তমানে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটি বোর্ডের কাজ এবং বোর্ডই এ কাজ করে থাকবে।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২২/ সন্ধ্যা ৭.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit