শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২২৯ Time View

ডেস্কনিউজঃ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের।

রোববার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪২৩ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনের। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। ৪ হাজার ৫৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২২/ সন্ধ্যা ৭.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit