সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে মারপিট করে বের করে দেয়ার অভিযোগ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৬৮ Time View

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুরে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় রাতে সন্তানসহ স্ত্রীকে মারপিটের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু বাড়ি থেকে বের করেই ক্ষ্যান্ত হয়নি স্বামীরুপি ওই পাষন্ড, বের করে দেওয়ার পর স্ত্রীর কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।

আর এ অভিযোগ উঠেছে মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার(আইটি) ইমাম হোসেনের বিরুদ্ধে। স্বামী সংসার ফিরে পেতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্যাতনের শিকার স্ত্রী বৃহস্পতিবার আরইবির চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানাযায়, খুলনার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের মীর এনায়েত হোসেনের ছেলে দুই সন্তানের জনক ইমাম হোসেন কয়েকবছর আগে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মনিরামপুর সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি স্ত্রী এবং দুই সন্তান নিয়ে মনিরামপুর পৌরশহরে একটি বাসাভাড়া নিয়ে থাকতেন। পরে ইমামকে বদলি করা হয় সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতিতে। কিন্তু স্ত্রী সন্তানদের দেশের বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি পাটকেলঘাটা বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন।

সেখানে চাকুরির সুবাদে তিনি নাজমা খাতুন মুক্তি নামে এক গৃহবধুর সাথে পরকীয়া সম্পর্ক স্থাপন করেন। এরই মধ্যে অফিসের এক দূর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমামকে বদলি করা হয় মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে। সেখানে যোগদান করার পর ইমাম তার প্রথম স্ত্রী নাসিমা আফরিন আদুরিকে তালাক দিয়ে নাজমা খাতুন মুক্তিকে বিয়ে করেন ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি। পরে তিনি সেখান থেকে বদলি হয়ে মনিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করেন। যোগদানের পর পৌরশহরে একটি বাসা ভাড়া নিয়ে ছোটস্ত্রী ও তার আগেরঘরের চার বছর বয়সী ছেলে আদ্রিবকে নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু অভিযোগ রয়েছে কিছুদিন যেতে না যেতেই ইমাম হোসেন সদর দপ্তরের প্রশাসন বিভাগের এক নারী কর্মীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হলে নাজমা খাতুন পরকীয়া থেকে স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। নাজমা খাতুনের অভিযোগ ইমাম হোসেন তাকে তালাক দেওয়ার জন্য ব্যাপক চাপপ্রয়োগ করেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় ইমাম হোসেন তাকে প্রায়ই মারপিট করেন। এমনকি তার আগের ঘরের ছোটছেলেকে হত্যা করারও হুমকি দেন সে। অভিযোগ রয়েছে তালাক না দেওয়ায় ইমাম হোসেন গত ২১ সেপ্টেম্বর রাতে ছোটস্ত্রী নাজমাকে মারপিটের পর ছুরি দিয়ে হাতপায়ে কুপিয়ে রক্তার্থ করে ছোট ছেলেসহ বাড়ি থেকে বরে করে দেয়। পরে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বর্তমান তিনি পাটকেলঘাটায় একটি বাসাভাড়া নিয়ে সন্তান নিয়ে বসবাস করছেন।

এ দিকে নাজমা খাতুন কোন উপায়ন্ত না পেয়ে একাধীক বিয়ের নায়ক পাষন্ড স্বামী জুনিয়র ইঞ্জিনিয়ার ইমাম হোসেনের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড(আর ই বি)র চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন গত বৃহস্পতিবার। অবশ্য এ ব্যাপারে জুনিয়র ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার(জিএম) প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস জানান, এ ধরনের বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে তার দপ্তরে এসেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে নাজমা খাতুনের অভিযোগ সম্পর্কে আরইবি থেকে এখনও কোন নির্দেশনা তিনি পাননি বলে দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit