সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

মনে হচ্ছে ওবায়দুল কাদের শিগগিরই বিএনপিতে যোগ দেবেন : রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা শুনে মনে হচ্ছে তিনি কিছুদিনের মধ্যে বিএনপিতে যোগ দেবেন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।আজ শনিবার (২৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জনতার স্রোত দেখে বিচলিত বোধ করছেন প্রধানমন্ত্রী এবং তার চেলা চামুণ্ডারা। ওবায়দুল কাদেরের কথা শুনে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে তিনি বিএনপিতে যোগ দেবেন। দুদিন আগে নারায়ণগঞ্জে তিনি বক্তব্য দিয়েছেন। আমরা গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে যে বক্তব্য দেই, সমালোচনা করি সেই সমালোচনাগুলোই পক্ষান্তরেই ওবায়দুল কাদের বলেছেন। তাতে আমার মনে হয়েছে কিছুদিনের মধ্যেই তিনি বিএনপিতে যোগ দেবেন। শতকরা ৯০ শতাংশ বলছে আর ১০ শতাংশ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছে যেভাবে বলুক না কেনো মনে হয়েছে তিনি বিরোধীদলের কথাগুলোই বলছেন।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা বাধা পেরিয়ে গতকাল থেকেই রংপুরের গণসমাবেশে জনতার ঢল নেমে পড়েছে। মানুষের যেন স্বতঃস্ফূর্ত উৎসবে পরিণত হয়েছে রংপুর মহানগর। বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রংপুরে মিলিত হয়েছে। তারা শুকনা খাবার রুটি-চিড়া নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এ যেন এক অভূতপূর্ব দৃশ্য।

তিনি আরো বলেন, আজকের সমাবেশে লোকে লোকারণ্য। শুধু সমাবেশ স্থলে নয়, সারা রংপুর শহরে উৎসবের আমেজে পরিণত হয়েছে। এটার মধ্য দিয়ে দুইটা জিনিস সুস্পষ্ট হচ্ছে, বিএনপি জনগণের জন্য যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে জনগণের সমর্থন। আর একটা হচ্ছে, দেশের জনগণ ইঙ্গিত দিচ্ছে আগামীতে এই অবৈধ সরকারের পতনের আন্দোলনে জনগণের যে সমর্থন থাকবে ও অংশ নেবে। সেটাই সুস্পষ্ট হচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, যুবদলের সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit