সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ ও সুবর্ণচরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের থেকে ২০টি চোরাইকৃত অটোরিকশা ও অটোরিকশার বিভিন্ন পার্টস, বডি, স্প্রিং সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো,নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বেইলর এলাকার সাহাব উদ্দিনের ছেলে সহিদ, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা গ্রামের শাহিনের ছেলে জুয়েল ও বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের নূর আলমের ছেলে খোরশেদ আলম । গ্রেফতারকৃত তিনজন আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।  

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর সদর উপজেলার আজিজুল্যাহপুর গ্রামের মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তির গ্যারেজ থেকে তার কর্মচারী সহিদ অটোরিকশা চুরি করে পালিয়ে যায় বলে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চোরাইকৃত অটোরিকশা উদ্ধার ও সহিদকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। অভিযানকালে বৃহস্পতিবার দিবাগত রাতে সুধারাম মডেল থানার এসআই স্পেসল্যাব চৌধুরী প্রমোজের নেতৃত্বে বরিশাল এর ভোলা জেলায় অভিযান চালিয়ে সহিদকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুবর্ণচর ও বেগমগঞ্জ থেকে জুয়েল এবং খোরশেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের দেখানো জায়গা থেকে ২০টি চোরাইকৃত অটোরিকশা ও রিকশার সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করেছে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit