শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম

ভারতে সামরিক বিমান তৈরি করবে টাটা ও এয়ারবাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেসক্ : নিজ দেশে সামরিক বিমান তৈরির কাজে হাত দিচ্ছে ভারতের টাটা গ্রুপ। এই প্রথম ভারতীয় বেসরকারি কোনো প্রতিষ্ঠান এ ধরনের প্রকল্পে হাত দিল। মূলত ভারতীয় বিমানবাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন আকাশযান তৈরি করবে টাটা ও এয়ারবাস। গত বৃহস্পতিবার এ ব্যাপারে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

প্রকল্পে খরচ হবে ২০০ কোটি ডলার; ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ২১ হাজার ৯০০ কোটি রুপি। ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটনির্ভর হবে পুরো প্রকল্প। আগামী রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান উৎপাদন ইউনিটের উদ্বোধন করবেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের প্রকল্প এবারই প্রথম, যেখানে ভারতে সামরিক বিমান তৈরি করবে বেসরকারি প্রতিষ্ঠান।

এত দিন সশস্ত্র বাহিনীর জন্য আকাশযান তৈরির কাজ করেছে রাষ্ট্র মালিকানাধীন হিন্দুস্তান এরোনটিকস। সি ২৯৫ এয়ারক্রাফট হালকা ও মাঝারি মাপের বিমান। এয়ারবাসের এই বিমান যে কোনও অভিযানে ব্যবহার করা যেতে পারে। সেকারণেই বিশ্বজুড়ে এ বিমানের চাহিদা বেশি। যেকোনো আবহাওয়ায় সমানভাবেই কার্যকর এই বিমান। বিশ্বে ভারতই সবচেয়ে বেশি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করে। দশকের পর দশক ধরে দেশটি সামরিক হাতিয়ারের জন্য রাশিয়ার মতো দেশগুলোর ওপর নির্ভরশীল।

কয়েকবছর ধরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয়ভাবেই এইসব সরঞ্জাম তৈরি বাড়ানোর তাগিদ দিয়ে আসছে। সেদিক থেকে টাটা-এয়ারবাসের যৌথভাবে সামরিক বিমান তৈরির এ প্রকল্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারাভিযানেরই একটি ধাপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে ভারতীয় টাটা গোষ্ঠীর মধ্যে ২০২১ সালের সেপ্টেম্বরে এ সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি মোতাবেক, ১০ বছরে স্পেনের বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে যৌথভাবে ভারতে মোট ৪০টি সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহন বিমান বানানো হবে। এই বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর পাঁচ দশক পুরনো অ্যাভ্রো-৭৪৮-এর স্থলাভিষিক্ত হবে।
সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit