মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাক চালুর সুপারিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১২৫ Time View

ডেসক্ নিউজ : রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালুসহ কয়েক দফা সুপারিশ করা হয়েছে। কমিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, অবৈধ রাউড শেয়ারিং বন্ধ হলে ঢাকা শহরের যানজট অনেকটা নিরসন হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান।

ঠকে কমিটির সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন বাবলা, রাবেয়া আলীম ও মেরিনা জাহান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিটি সূত্র জানায়, বৈঠকে সড়ক, মহাসড়কের যানজট ও দুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং মোটরসাইকেল ও নসিমন-করিমন বন্ধের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে মহাসড়কের পাশে অবস্থিত স্কুল ও কলেজের সামনে জেব্রাক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়। আকাশপথের যাত্রীদের যাতায়াতে হয়রানিরোধে ঢাকা বিমানবন্দর সড়ক যানজটমুক্ত অথবা ডাইভারশন রাস্তার ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়। এদিকে বৈঠকে মন্ত্রণালয়ের উন্নয়নকাজ নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে বিশেষ কিছু কম্পানি বা ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit