বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

চৌগাছায় অবৈধভাবে মজুত রাখা ৭১ বস্তা সার জব্দ, দশ হাজার টাকা জরিমানা

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৬২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অবৈধ ভাবে মজুদ রেখে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২৫ অক্টোবর উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া বাজারে মেসার্স আহাম্মেদ এন্টারপ্রাইজ ও কিটনাশকের দোকানে অভিযান চালিয়ে দোকানের মালিক পান্নু মিয়াকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা । এ সময় অবৈধ ভাবে মজুদ রাখা ৭১ বস্তা বিভিন্ন রাসায়নিক সার জব্দ করা হয়। এবং ।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াসহ কৃষি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, আমরা নিয়মিত পরিদর্শনে গ্রামে বের হয়েছিলাম। চৌগাছা-মহেশপুর সড়কের চাঁদপাড়া বাজার পার হয়ে দেখতে পাই একটি আলমসাধুতে (স্থানীয় ইঞ্জিন চালিত যানবাহন) করে বেশ কয়েক বস্তা রাসায়নিক সার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি থামিয়ে দেখা যায় তাতে করে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কাছ থেকে ক্যাশ মেমো নিয়ে দেখা যায় সারের অতিরিক্ত দাম নেয়া হয়েছে।

এতে প্রতিয়মান হয় চৌগাছা উপজেলার বরাদ্দের সার অতিরিক্ত মূল্যে অন্য উপজেলায় পাচার করা হচ্ছে। তৎক্ষণাৎ বিষয়টি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনার সময় দেখা যায় ওই কিটনাশক বিক্রেতার সার বিক্রির কোনো লাইসেন্সই নেই। অথচ তিনি নিজের দোকানের গুদামে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার মজুদ করে রেখেছেন।

পরে তার গুদাম থেকে ৫০ কেজি বস্তার ১৪ বস্তা ইউরিয়া, ২৯ বস্তা টিএসপি, ২৪ বস্তা ডিএপি এবং ৪ বস্তা এমওপি সার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২(১) ধারার অপরাধ করায় আইনের ১২(৩) ধারায় ওই দোকানির কাছ থেকে নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত ৭১ বস্তা সার মাইকিং করে প্রকৃত কৃষকের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রিলব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit