শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন মালিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : ফেভারিট হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে পাকিস্তান। কিন্তু শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে তারা। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে দলটি। অথচ ম্যাচের অধিকাংশ সময় জয়ের পাল্লা ভারি ছিল তাদের দিকেই।  

এভাবে হেরে যাওয়ার দায় চাপানো হচ্ছে অধিনায়ক বাবর আজমের ওপর। সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও তাকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন। এর আগে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এবার বাবরকে নেতৃত্ব ছাড়ার আহ্বান জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক।  

ভারতের বিপক্ষে ১৮ ও ১৯তম ওভার দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফকে দিয়ে করান বাবর। শাহিন খরচ করেন ১৭ রান এবং হারিসের ওভার থেকে আসে ১৫ রান। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। এমন সময় স্পিনার মোহাম্মদ নওয়াজের হাতে বল তুলে দেন পাকিস্তানি অধিনায়ক।  

শেষ ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে (৪০) বিদায় করেন নওয়াজ। পরের দুই বল থেকে আসে মাত্র ৩ রান। কিন্তু চতুর্থ বলে বাধে বিপত্তি। বিশাল ছক্কা হাঁকান বিরাট কোহলি। বলটি আবার নো বল! এরপর ওয়াইড এবং ৩ রান লেগ বাই থেকে। পঞ্চম বলে দীনেশ কার্তিক স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়লেও শেষ বলে ওয়াইড আর সিঙ্গেলে ৪ উইকেটে জয় নিশ্চিত হয় ভারতের।  

নওয়াজকে শেষ ওভারে বোলিংয়ে আনার কারণেই পাকিস্তান হেরেছে, এমনটাই মত দিলেন সেলিম মালিক। পাকিস্তানের টিভি চ্যানেল ২৪ নিউজ এইচডিকে দেওয়া সাক্ষাৎকারে মালিক বলেন, ‘চাপের সময় সিনিয়র খেলোয়াড়দের ভূমিকা রাখতে হয়। অধিনায়ক যদি বুঝতে না পারে, যদি মনে হয় ভুল পথে যাচ্ছে, তখন তাকে বলতে পারে, সে ভুল করছে। ’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘এ কারণে আমি সব সময় বলি, পেসারদের পাশে সব সময় সিনিয়র কাউকে থাকতে হয়, যে তাকে এসব বলবে। এত বছর পার করেও যদি অধিনায়কত্ব করতে না পারেন তাহলে ছেড়ে দেওয়াই ভালো। একই ভুল বারবার করলে অধিনায়কত্ব না করাই ভালো। ’ 

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit