সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কমিটি ঘোষনা ছাড়াই দুর্গাপুরে শেষ হলো আ‘লীগের সম্মেলন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৬৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। সুসং ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। প্রধান বক্তা ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। কমিটি ঘোষণা না দিয়ে সন্ধ্যায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ চলে যান।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, স্থানীয় এমপি মানু মজুমদার, সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া পারভিন খান, হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ভিপি লিটন, সাবেক এমপি ছবি বিশ্বাস প্রমূখ।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, সম্মেলন শেষে নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করেই চলে যান। পরে জেলা থেকে কমিটি ঘোষণা করা হবে বলে জানান জেলা ও কেন্দ্রীয় নেত্রীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit