শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

পূর্বাচলে ১০ একর জমি চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিল্পীদের থাকার জন্য একটি আধুনিক ডরমিটরি ভবন নির্মাণ এবং অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য পূর্বাচলে ১০ একর জমি চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।  এর আগে কমিটির পক্ষ থেকে পূর্বাচলে সংরক্ষিত ৫২ একর ভূমি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণে অপারগতা প্রকাশ করায় সেখান থেকে ১০ একর জমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও কাজী কেরামত আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক গত এক বছরে কোন কোন রচনাবলী কয়টি ভাষায় অনূদিত হয়েছে এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গ্রন্থাগারে শিক্ষার্থীদের জন্য শ্রেণিভিত্তিক বই পাঠের প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিশদ আলোচনা হয়।

আলোচনা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সাহিত্য সংকলন ‘নজরুল রচনাবলী’ প্রমিত ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ভাষায় অনুবাদের জন্য অভিজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়নের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে দেশের প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি চালু ও ডিসেম্বর মাসে জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ ছাড়া যেসব জেলায় শিল্পকলা একাডেমির শিল্পী সমিতি সময়োত্তীর্ণ হয়েছে, সেসব জেলায় এডহক কমিটি গঠনের লক্ষ্যে জেলা প্রশাসকদের পাঁচ শিল্পী সদস্যের নাম পাঠানোর জন্য মন্ত্রণালয়কে পত্র পাঠাতে বলা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit