শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সর্বশেষ অবস্থান বিষয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

ডেসক্ নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের দিকেই দ্রুত এগিয়ে আসছে।  আবহাওয়াবিদের তথ্যানুযায়ী, আজ সন্ধ্যায় এটি উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে ঘূর্ণিঝড়টি। সিত্রাং এ মুহূর্তে উপকূল থেকে কতদূরে অবস্থান করছে— এ প্রশ্নে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দ্রুতই বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে এটি। বর্তমানে (বিকাল ৩টা পর্যন্ত) সিত্রাং পায়রাবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।  

সোমবার এ আবহাওয়াবিদ বলেন, পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। 

সিত্রাংয়ের প্রভাবে সোমবার ভোর থেকেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বইছে।  রাজধানীসহ দেশের অনেক জেলায় এমন পরিস্থিতি।কখন বাংলাদেশে আঘাত হানতে পারে সিত্রাং? এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সিত্রাং আরও ঘনীভূত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাতের পর খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
 তিনি জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit