শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বিশ্বকাপে ডাচদের হারিয়ে যা বললেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : মেঘলা আকাশ আর বৃষ্টির শঙ্কার মধ্যে দিয়েই মাঠে গড়াল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ। প্রথম রাউন্ডে খেললে বাংলাদেশকে কি সুপার টুয়েলভে দেখা যেত? সে প্রশ্ন সামনে রেখে বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টায় হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে নামে সাকিব বাহিনী। আর শেষ ওভারের টান টান উত্তেজনায় ৯ রানে জয় নিয়ে সে প্রশ্নের ইতিবাচক জবাব দিয়েছে বাংলাদেশ।আগে ব্যাটিং করে আফিফ-মোসাদ্দেকের ইমপ্যাক্ট ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৪৪ রান তোলেন টাইগাররা।

জবাবে তাসকিন ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এবং টাইগারদের দারুণ ফিল্ডিংয়ে ১৩৫ রানে থেমে যায় নেদারল্যান্ডস। ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এর পরও ১০ রান কম করেছেন বলে মন্তব্য করলেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘হ্যাঁ, অবশ্যই এ জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি সব সংস্করণ খেলেছি, কিন্তু জিততে পারিনি।  (জয় পেলেও) আমরা আজ ১০ রান কম করেছি। কিন্তু আমাদের পেসাররা যেভাবে বোলিং করেছে তা ছিল অসাধারণ। আমরা এখন সব ফরম্যাটে ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি। গত কয়েক বছরে আমরা প্রতিভাময় পেসার খুঁজে পেয়েছি। নতুন এসেই হাসান দুর্দান্ত করছে। গত কয়েক বছর ধরেই তাসকিনের পারফরম্যান্সে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ’

ম্যাচে দুর্দান্ত ফিল্ডিংয়ের বিষয়ে অধিনায়ক বলেন, ‘আমাদের দল তরুণ। তাই আমরা সেরা ফিল্ডিং দল হতে চাই। আমাদের বিশ্বাস আছে, ভালো ফিল্ডিং করে আমরা ৫-১০ রান বাঁচাতে পারি, যা একটি বড় পার্থক্য করতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit